Logo
Logo
×

চাকরি

পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে চাকরির সুযোগ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১১:১৩ পিএম

পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে চাকরির সুযোগ
Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কম্পিউটার অপারেটর এবং টেকনিশিয়ান-২ পদে মোট ৩ (তিন) জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ২১ জুলাই ২০২৫, সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে।

পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test–এ উত্তীর্ণ।

পদের নাম: টেকনিশিয়ান

পদসংখ্যা: ২টি

গ্রেড: ১৫

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-

শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকস বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ; ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকস বিষয়ে অন্যূন ২ (দুই) বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।

আবেদনের বয়সসীমা: সব পদের প্রার্থীর ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য: ১১২/- টাকা (সার্ভিস চার্জ সহ)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৬/- টাকা (সার্ভিস চার্জ সহ)।

আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম