Logo
Logo
×

আইন-বিচার

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পিএম

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের  নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২২ এপ্রিল) এই আদেশ দেন আদালত। 

শুনানি শেষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ দুই আসনের ব্যালট পেপার ও ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

এদিকে ঝালকাঠি-১ ( রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন ড. ফয়জুল হক। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম