Logo
Logo
×

লাইফ স্টাইল

প্রতিদিন যে খাবার খেলে ছুঁতেও পারবে না ইউরিক অ্যাসিড

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

প্রতিদিন যে খাবার খেলে ছুঁতেও পারবে না ইউরিক অ্যাসিড

আপনার শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে প্রদাহ, জয়েন্টে ব্যথা, গাঁটে ব্যথা ও কিডনি স্টোনের মতো সমস্যা দেখা দিতে পারে। এতে আপনার শরীরে পিউরিন ভেঙে তৈরি হয় ইউরিক অ্যাসিড। তাই এমন খাবার প্রয়োজন, যা আপনার ইউরিক অ্যাসিড কমিয়ে দেয়। যা আপনার শরীরের প্রদাহ কমিয়ে দেয় এবং কিডনিকে টক্সিন বের করতে সাহায্য করে। 

চলুন জেনে নেওয়া যাক কোন খাবার খেলে আপনার শরীরে ইউরিক অ্যাসিড ছুঁতে পারবে না।

প্রথমত কলা আপনার শরীরের অ্যালকালিনিটি বাড়ায় এবং পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় ইউরিক অ্যাসিড প্রস্রাবের মাধ্যমে বের করতে কিডনিকে সাহায্য করে। হালকা খিদের সময় কলা খেলে ভালো ফল পাওয়া যায়।

আবার লেবু ও গরম পানি খেলে সাইট্রিক অ্যাসিড শরীরে অ্যালকালাইন পরিবেশ সৃষ্টি করে, যা ইউরিক অ্যাসিড ভেঙে প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে পারে। সকালে খালি পেটে হালকা গরম পানির সঙ্গে লেবুর রস খেলে উপকার পাওয়া যায়।

এ ছাড়া শসায় রয়েছে প্রচুর পরিমাণে পানি ও অ্যালকালাইন উপাদান, যা আপনার শরীরের রক্ত থেকে ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে। সালাদ বা ডিটক্স ওয়াটারে শসা ফেলে খেলেও দ্রুত উপকার পাওয়া যায়।

আর বাঁধাকপি ও ফুলকপি কিংবা ব্রকলির মতো ক্রুসিফেরাস সবজি শরীরকে ডিটক্স করতে এবং ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে থাকে। বাঁধাকপি বিশেষত কিডনির ওপর চাপ কমিয়ে দেয়।

এদিকে চেরিতে রয়েছে অ্যান্থোসায়ানিন নামক শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের প্রদাহ কমায়। আর ইউরিক অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন এক মুঠো চেরি খেলে গাঁটের ব্যথা কমে যায়।

আবার লাউ কিংবা ঝিঙেতে আছে প্রচুর পরিমাণে পানি ও ফাইবার। যা আপনার শরীরকে হাইড্রেট রাখে এবং কিডনির মাধ্যমে ইউরিক অ্যাসিড বের করতে সাহায্য করে। ইউরিক অ্যাসিডের রোগীদের জন্য লাউয়ের জুসও উপকারী।

এ ছাড়া ওটসে থাকে সলিউবল ফাইবার, যা আপনার শরীরের টক্সিন কমাতে সাহায্য করে। এটি লো–পিউরিন খাবার হওয়ায় ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। প্রতিদিন সকালে ওটস খাওয়া ইউরিক অ্যাসিডের রোগীর জন্য ভালো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম