Logo
Logo
×

লাইফ স্টাইল

ফুরফুরে মেজাজ ধরে রাখতে ঘুম থেকে ওঠার পরের ৩০ মিনিট যা করবেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ এএম

ফুরফুরে মেজাজ ধরে রাখতে ঘুম থেকে ওঠার পরের ৩০ মিনিট যা করবেন

ফাইল ছবি।

মানুষ স্বাস্থ্য নিয়ে সবসময় সচেতন। কিন্তু তা সত্ত্বেও বেড়েই চলেছে ডায়াবেটিস ও কোলেস্টেরলের রোগীর সংখ্যা। বাড়ছে হাড়ের সমস্যা। কম বয়সিরাও ভুগছে জয়েন্টের ব্যথায়। নেপথ্যে দায়ী সেডেন্টারি লাইফস্টাইল। দৈনন্দিন জীবনে কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে এ ধরনের সমস্যা সহজেই এড়ানো সম্ভব। 

সারাদিন শারীরিকভাবে সক্রিয় থাকা, এক জায়গায় বসে না থাকা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া—এই ছোট ছোট বিষয় আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে। তবে সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিট খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ৩০ মিনিট ভীষণ কার্যকরী। চলুন জেনে নেওয়া যাক, সারাদিন ফুরফুরে মেজাজ ধরে রাখতে আপনি যা করবেন—

৭-৮ ঘণ্টার নিরবচ্ছিন্ন ঘুম একাধিক রোগের ঝুঁকি কমিয়ে দেয়। আর এই নিরবচ্ছিন্ন ঘুমে আপনি পানি খান না। তাই ঘুম থেকে ওঠার পর আপনার শরীর ডিহাইড্রেট থাকে। তাই বিছানা থেকে নামামাত্র পানি পান করুন। এক গ্লাস সামান্য গরম পানি পান করতে পারেন। এ ছাড়া সামান্য গরম লেবুপানিও খেতে পারেন। বরং সকালে চা ও কফি সম্পূর্ণরূপে বর্জন করুন। 

আর একদম ওয়ার্কআউট না করলে স্ট্রেচিং করে নিন। আর ফিট থাকতে হলে সকালবেলাই এক্সারসাইজ সেরে নিন। ব্রিস্ক ওয়াকিং, সাইকেলিং, সুইমিং করতে পারেন। কিংবা জিমে গিয়েও ঘাম ঝরাতে পারেন। দিনের শুরুতেই শরীরচর্চা করে নেওয়া জরুরি। এতে সারাদিন কাজ করার এনার্জি মেলে এবং মন ভালো থাকে।  

সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়া ও গোসল করার মতো প্রাত্যহিক কাজগুলো শুরু করার আগে একটু স্ট্রেচিং করে নিন। হালকা স্ট্রেচিং করতে পারেন। ৫-১০ মিনিট করলেই হবে। এতে শরীরে ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং জয়েন্টের স্টিভনেস বা কঠোর ভাব এড়ানো সম্ভব। আর তাতে পাশাপাশি কাজ করার এনার্জি পাবেন।

এ ছাড়া সকালের রোদ স্বাস্থ্যের জন্য ভীষণ উপযোগী। এটি শরীরে ভিটামিন ডি'র ঘাটতি পূরণ করে থাকে। তাই অন্তত ১৫ মিনিট রোদে দাঁড়ান। এ অভ্যাস সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপযোগী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম