Logo
Logo
×

লাইফ স্টাইল

প্রিয়াংকা ও নুসরাতের সুন্দর ঠোঁটের রহস্য

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

প্রিয়াংকা ও নুসরাতের সুন্দর ঠোঁটের রহস্য

ছবি: সংগৃহীত

বিনোদন জগতের অনেক তারকাই মনের মতো ঠোঁট পেতে অস্ত্রোপচার বা ফিলারসহ আধুনিক চিকিৎসা পদ্ধতির সাহায্য নিয়ে থাকেন। বেশ কয়েক বছর ধরেই সেই হাওয়া লেগেছে বলিউড ও টালিউডে । শুধু পাতলা ওষ্ঠাধর নয়, বরং পুরু ও ফোলা ঠোঁটেই মন মজেছে অভিনেত্রীদের, বিশেষ করে তরুণ প্রজন্মের। তবে সেসব স্থায়ীভাবে ঠোঁটের আকার বদলের জন্য। ঝক্কি ও খরচ এড়িয়ে যদি ঠোঁট চওড়া বা সরু করতে চান কিংবা দিতে চান মনের মতো আকার, তাহলে মাত্র ২ মিনিটেই মুশকিল আসান করতে পারে লিপলাইনার। শুধু শিখে নিতে হবে সঠিক কৌশল।

ওষ্ঠের ঠিক মাঝ বরাবর যে খাঁজের মতো অংশটি থাক, তার সামান্য ওপর দিয়ে ঠোঁট আঁকতে হবে। কিছুটা ধনুকের মতো আকৃতি করে লাইনার দিয়ে তা ঠোঁটের দুই প্রান্তে মিলিয়ে দিন। একইভাবে অধরেও লিপলাইনার টানতে হবে একটু বাইরে দিয়ে। পরের কাজ হলো— লিপলাইনারের সাহায্যে ঠোঁট প্রান্ত থেকে ভরাট করে দেওয়া। এরপর মানানসই লিপস্টিক ও লিপ জেল ব্যবহার করুন। এতে ওষ্ঠাধর বড় বা চওড়া হবে না, কিন্তু দৃষ্টিবিভ্রমের জন্য তা চওড়া ও  ফোলা দেখাবে।

আর পাতলা কারিকুরি চওড়া ঠোঁট যদি আপনার অপছন্দ হয়, তাহলে তা পাতলা করারও কৌশল আছে। লিপলাইনারের টানেই বদলে যাবে ওষ্ঠাধরের আকার। ঠোঁট পাতলা ও সরু দেখাতে চাইলে লিপলাইনারের টান দিতে হবে ঠোঁট ছেড়ে একটু ভেতরের দিকে। এটি হবে আগেরটির ঠিক উল্টো। তারপর লিপলাইনার ও লিপস্টিক দিয়ে তা ভরাট করতে হবে। যেহেতু ঠোঁট একটু সরু করে এঁকে তা ভরাট করা হচ্ছে, তাই এতে ওষ্ঠাধর দেখাবে সরু ও পাতলা।

চলুন জেনে নেওয়া যাক, যেভাবে ঠোঁট দেখাবে আকর্ষণীয়—

প্রথমে লাইনার বা লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁট পরিষ্কার করে নিন। ফাটা ও শুষ্ক ঠোঁটে কোনো কারিকুরি সুন্দর দেখাবে না। তাই প্রথমে ঠোঁট স্ক্রাব করে লিপ বাম লাগিয়ে নিন। এটা করতে হবে মেকআপ শুরু করার অন্তত আধ ঘণ্টা আগে। এরপর নরম ও ক্রিমের মতো লিপলাইনার বেছে নিন। যে রঙের লিপস্টিক ব্যবহার করতে চাইছেন তার সঙ্গে যেন লিপলাইনারের রঙের সামঞ্জস্য থাকে। এবার ব্লেন্ডিং করুন। লিপলাইনার দিয়ে আউটলাইন করার পর তা ঠোঁটের সঙ্গে মিশিয়ে দেওয়া জরুরি। তারপর লিপস্টিক দিয়ে ভরাট করে নিন। 

লিপলাইনারের এ কৌশলে খুব সহজে পছন্দমতো ঠোঁট আঁকা যায়, অথচ চট করে তা বোঝার উপায় থাকে না। রূপটানে তা ভিন্নমাত্রা যোগ করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম