Logo
Logo
×

লাইফ স্টাইল

প্রতিদিন কয়েকটি সহজ অভ্যাসেই সুস্থ থাকেন শহিদপত্নী মীরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পিএম

প্রতিদিন কয়েকটি সহজ অভ্যাসেই সুস্থ থাকেন শহিদপত্নী মীরা

অভিনেতা শহিদ কাপুর ও তার স্ত্রী মীরা কাপুর। সংগৃহীত ছবি

দামি ডায়েট বা কঠোর নিয়ম নয়, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেই সুস্থ থাকার রহস্য খুঁজে পেয়েছেন বলিউড অভিনেতা শহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুর। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের দৈনন্দিন রুটিনের কিছু দিক তুলে ধরেছেন তিনি, যা অনুসরণ করেন নিয়মিত।

মীরা কাপুর জানান, তার কাছে সুস্থতার মূল ভিত্তি হলো ভেতরের স্বাস্থ্য ঠিক রাখা। কারণ শরীর ভালো থাকলেই ত্বকে তার প্রভাব পড়ে। কিছুদিন আগে লিভারের সমস্যার কারণে তার ত্বকে পরিবর্তন দেখা গিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

ত্বকের যত্নে নিয়মিত ‘রেড লাইট থেরাপি’ ব্যবহার করেন মীরা। এই পদ্ধতিতে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো ত্বকের কোষকে সক্রিয় করে। স্পাতে গিয়ে পুরো শরীরের জন্য রেড লাইট বেডও ব্যবহার করেন তিনি।

শরীরচর্চা তার দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে তা সবসময় কঠিন কিছু নয়—যোগব্যায়াম, স্ট্রেচিং কিংবা হালকা ব্যায়ামই যথেষ্ট। আগে পিলাটিজ ও শক্তিবর্ধক ব্যায়াম করলেও শিরদাঁড়ার পুরোনো ব্যথা ফিরে আসায় এখন নিয়ম করে হাঁটেন। সপ্তাহে পাঁচ দিন, প্রতিদিন এক ঘণ্টা করে হাঁটা তার রুটিনে রয়েছে।

মানসিক সুস্থতার জন্যও ছোট ছোট বিষয়কে গুরুত্ব দেন মীরা। তিনি বলেন, সারাক্ষণ ফোনের দিকে না তাকিয়ে চারপাশে নজর দিলে মন ভালো থাকে।

খাদ্যাভ্যাসেও রয়েছে কিছু ভিন্নতা। বেশি প্রোটিন তার শরীর সহ্য করতে পারে না। তাই সপ্তাহে তিন দিন বিকেলে বিশেষ একটি পানীয় পান করেন। প্রতিদিন খাওয়ার পর এক চামচ গুলকন্দ খাওয়ার অভ্যাস রয়েছে তার, যা অ্যাসিডিটি কমাতে সহায়ক।

এ ছাড়া দিনে দুবার নাকে ড্রপ ব্যবহার করেন তিনি, যা শিরদাঁড়ার ব্যথা কমাতে সহায়তা করে বলে জানান। দুপুরের খাবার সাধারণ হলেও রাতের খাবার উপভোগ করেই খান মীরা।

শরীরের যত্নে মাসে একবার লিম্ফ্যাটিক ড্রেনেজ ম্যাসাজ করান তিনি। এতে শরীরের অতিরিক্ত তরল অপসারণ হয় এবং ত্বকও সুস্থ থাকে।

সব মিলিয়ে, জটিল কিছু নয়—বরং নিয়মিত সহজ অভ্যাসই মীরা কাপুরের সুস্থ থাকার মূলমন্ত্র।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম