Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ার কুচিং বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৯:২৩ পিএম

মালয়েশিয়ার কুচিং বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক
Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

মালয়েশিয়ার কুচিং বিমান বন্দরে  ১৫ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগের মনিটরিং কন্ট্রোল ও এনফোর্সমেন্ট ইউনিট (ইউপিকেপি), সারাওয়াক।

সোমবার কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাদের আটক করা হয়। 

বিমান বন্দরের সংশ্লিষ্টরা জানিয়েছেন,কুয়ালালামপুর থেকে একটি বিমানে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পৌঁছানোর পরপরই ১৫ জন বাংলাদেশিকে আটক করা হয়।

কর্তৃপক্ষ বলছে, প্রাথমিক তদন্তে, তাদের কারোরই ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে বৈধ প্রবেশের কোনো তথ্য নেই। পাসপোর্ট পরীক্ষা করে জাল ইমিগ্রেশন সীলের ব্যবহারও শনাক্ত করা হয়েছে, যা মালয়েশিয়ায় প্রবেশের সত্যতা আড়াল করতে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতিজন পিএটিআই ব্যক্তি মালয়েশিয়ায় চোরাইপথে প্রবেশের জন্য পাচারকারী চক্রকে ১৮ হাজার থেকে ২০ হাজার রিংগিত পর্যন্ত অর্থ দিয়েছে।

আটকদেরকে  রাজ্যের সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে তদন্ত চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম