Logo
Logo
×

আন্তর্জাতিক

খাবারের জন্য খালি পায়ে ১২ কিমি হেঁটে আসা ছোট্ট আমিরকেও ছাড়ল না ইসরাইল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১০:১৫ এএম

খাবারের জন্য খালি পায়ে ১২ কিমি হেঁটে আসা ছোট্ট আমিরকেও ছাড়ল না ইসরাইল

গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সঙ্গে যুক্ত গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কর্মরত এক সাবেক মার্কিন সেনা, ‘গাজার ছোট্ট আমির’ নামে পরিচিত এক ফিলিস্তিনি বালকের শেষ মুহূর্তের একটি হৃদয়বিদারক বিবরণ শেয়ার করেছেন, যাকে সামান্য খাবার পাওয়ার পরপরই গুলি করে হত্যা করে দখলদার ইসরাইলি বাহিনী।

সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্থনি আগুইলার নামে সাবেক ওই সেনা সদস্য তার সাক্ষ্যে গত ২৮ মে তারিখের মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেন, যেদিন খাবারের জন্য গিয়ে নিহত হয় আমির।

অ্যান্থনির বিবরণ মতে, খালি পায়ে এবং রোগা অবস্থায় প্রচণ্ড রোদের নিচে ১২ কিলোমিটার হেঁটে এসেছিল আমির। আশা ছিল, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও যদি খাওয়ার কিছু মেলে। 

তবে ছোট্ট আমির সংগ্রহ করতে পেরেছিল কেবল এক মুঠো চাল এবং ডাল, যা পড়েছিল মাটিতে। 

গভীর আবেগঘন মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে সাবেক মার্কিন ওই সেনা বলেন, শিশুটি তার কাছে এসে তার জিনিসপত্র রেখেছিল, তার হাতে চুম্বন করেছিল এবং ইংরেজিতে তাকে ধন্যবাদও জানিয়েছিল।

ছেলেটি এরপর তার জিনিসপত্র তুলে নিয়ে ভিড়ের মধ্যে চলে যায়। কয়েক মিনিট পরে, যখন সে অন্যান্য বেসামরিক লোকদের সঙ্গে চলে যাচ্ছিল, তখন ইসরাইলি বাহিনী হামলা চালায় এবং এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিরের।

অ্যান্থনি আগুইলারের ভাষ্য, ‘গাজার অন্যান্য দিনগুলোর থেকে ওই দিনটি আলাদা ছিল না— তবে মৃত্যু এসেছিল দ্রুত।’ 

সূত্র: মিডল ইস্ট মনিটর

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম