Logo
Logo
×

জাতীয়

খালেদা জিয়ার জানাজা শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

খালেদা জিয়ার জানাজা শুরু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা নামাজ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজার আগে মায়ের বিদেহি আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।খালেদা জিয়া কোনো ঋণ রেখে গেলে তা পরিশোধের প্রতিশ্রুতি দেন তিনি।

জানাজা নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ সদস্য, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিজেপি সভাপতি আন্দালিভ রহমান পার্থ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান নেতারা।

পাকিস্তান, ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকার বেশ কয়েকজন মন্ত্রী এতে অংশ নেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম