Logo
Logo
×

জাতীয়

খালেদা জিয়া স্মরণে ২২তম বিসিএস প্রশাসন ফোরামের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:০৯ এএম

খালেদা জিয়া স্মরণে ২২তম বিসিএস প্রশাসন ফোরামের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছবি-সংগৃহীত

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ২২তম বিসিএস প্রশাসন ফোরাম। 

এই সভায় ঢাকা অফিসার্স ক্লাবের ট্র‍্যাজারার ও বৈষম্য বিরোধী সরকারি কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব  এম এ আব্দুল খালেক, সিনিয়র সচিব  এ এস এম সালেহ আহম্মেদ, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মুনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা বিভাগের কমিশনার মো. শরাফ উদ্দিন আহম্মেদ চৌধুরী, বিসিআইসির চেয়ারম্যান  মো. ফজলুর রহমান, এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও ২২তম বিসিএস প্রশাসন ফোরামের সাধারণ সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুললাহ খান লিটন খালেদা জিয়ার ওপর স্মৃতিচারণ করেন। এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। 

বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। ২২তম বিসিএস প্রশাসন ফোরামের সভাপতি মো. সামছুল ইসলাম মেহেদী সভায় সভাপতিত্ব করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম