Logo
Logo
×

জাতীয়

বদরুদ্দীন উমরের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

বদরুদ্দীন উমরের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক

লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার এক শোকবার্তায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বদরুদ্দীন উমর। রোববার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে  তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৪ বছর। বদরুদ্দীন উমর মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম