Logo
Logo
×

জাতীয়

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন সময়সূচি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন সময়সূচি

মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ফাইল ছবি

পবিত্র রমজান মাস উপলক্ষে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দাপ্তরিক কার্যসূচিতে পরিবর্তন আনা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন সময়সূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন এবং জালান আম্পাংয়ে অবস্থিত পাসপোর্ট সার্ভিস সেন্টারসহ সংশ্লিষ্ট সব অফিস রমজান মাসে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে:

অফিস চলাকালীন সময়সূচি

সোমবার থেকে বৃহস্পতিবার

সকাল ৯:৩০ মিনিট থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত (নামাজের বিরতি: দুপুর ১:৩০ মিনিট থেকে ১:৪৫ মিনিট পর্যন্ত)। 

শুক্রবার

সকাল ৯:৩০ মিনিট থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত (নামাজের বিরতি: দুপুর ১:০০টা থেকে ২:০০টা পর্যন্ত।

হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এ নতুন সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম