Logo
Logo
×

জাতীয়

ঢাকার পথে মালদ্বীপের প্রেসিডেন্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ এএম

ঢাকার পথে মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ছবি: সংগৃহীত

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিন দিনের এই সফরে আসছেন তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) মালদ্বীপের প্রেসিডেন্ট দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে।

এতে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট মুইজ্জু ঢাকার উদ্দেশে রওনা হন। সফরকালে তিনি বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন। মালদ্বীপের প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে এই সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

নতুন সরকারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এটি তার গুরুত্বপূর্ণ সফর। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এই সফরের অন্যতম লক্ষ্য।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম