Logo
Logo
×

অন্যান্য

থানায় সেবা নিতে তদবিরের প্রয়োজন নেই: অতিরিক্ত কমিশনার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১০:৩০ পিএম

থানায় সেবা নিতে তদবিরের প্রয়োজন নেই: অতিরিক্ত কমিশনার

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি) মাসুদ করিম বলেছেন, থানায় সেবা নিতে কোনো ধরনের তদবির বা রেফারেন্সের প্রয়োজন নেই। সমাজের সব স্তরের মানুষের থানায় কাক্সিক্ষত সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। 

শনিবার তুরাগ থানা এলাকার ছাত্র-জনতা ও নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত কমিশনার বলেন, ৫ আগস্টের আগের পুলিশের কার্যক্রম আর বর্তমান পুলিশের কার্যক্রম অবশ্যই এক হবে না। থানায় কোনো প্রকার তদবির, কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়াই মিলবে কাক্সিক্ষত সর্বোচ্চ আইনানুগ সেবা। 

তিনি বলেন, এখন কারো পোস্টিংয়ে টাকা-পয়সা লাগে না। থানার অফিসার ইনচার্জ যদি অন্যায় কাজ করে, আর তা যদি পুলিশ হেডকোয়ার্টার্স জানতে পারে, সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন হয়ে যাবেন। এখানে ডিসি, এডিসি, এসি রয়েছে। কোনো কর্মকর্তা সহযোগিতা না করলে তার ওপরের কর্মকর্তার কাছে যাবেন।

তিনি আরও বলেন, পুলিশ যেন জনগণের আস্থাভাজন হতে পারে, সেজন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। জনগণকেও নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে পুলিশের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

 উত্তরা বিভাগের উপ-কমিশনার রওনক জাহানের সভাপতিত্বে সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

সিটিটিসি প্রধান মাসুদ করিম পুলিশ থানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম