প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে ১ হাজার ২৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৪৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫১২ জন। সব মিলিয়ে ১ হাজার ২৬১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬১ রাউন্ড গুলি ও ১০টি ককটেল জব্দ করা হয়। পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।
