Logo
Logo
×

জাতীয়

খালেদা জিয়ার স্মরণে ঢাকা সাংবাদিক সমবায় সমিতির দোয়া মাহফিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম

খালেদা জিয়ার স্মরণে ঢাকা সাংবাদিক সমবায় সমিতির দোয়া মাহফিল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড। 

বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সদরুল হাসান। 

সমিতির পরিচালক শহীদুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, সমিতির সম্পাদক শফিউল আলম দোলন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাকের হোসাইন, সমিতির পরিচালক রফিকুল ইসলাম আজাদ, জহিরুল হক রানা, সদস্য এম এ নোমান, জিয়াউল হক মিজান প্রমুখ।

স্মরণসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বিশেষ করে মিরপুরের পল্ল­বীতে সাংবাদিকরে আবাসনের জন্য তিনি যে ৭ একর জমি বরাদ্দ দিয়েছিলেন তা সবাই স্মরণ করেন। 

তারা বলেন, জিয়া পরিবার সবসময়ই সাংবাদিক বান্ধব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিরপুরের কালসিতে সাংবাদিকদের জন্য যে জমি বরাদ্দ দিয়েছিলেন সেখানে সিনিয়র সাংবাদিকরা বসবাস করছেন। জাতীয় প্রেস ক্লাবের জমিও চূড়ান্তভাবে বরাদ্ধ এবং ভবন তৈরি করে দেন জিয়াউর রহমান। আর বেগম খালেদা জিয়ার দেওয়া জমিতে বিগত ১৯ বছরেও আবাসনের ব্যবস্থা করতে না পারা আমাদের জন্য লজ্জার। 

বক্তারা দ্রুততার সঙ্গে আবাসনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম