Logo
Logo
×

জাতীয়

চাকরি গেল দিল্লির প্রেস মিনিস্টারের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

চাকরি গেল দিল্লির প্রেস মিনিস্টারের

ফয়সাল মাহমুদ। ছবি সংগৃহীত

মেয়াদ শেষ হওয়ার ৯ মাস আগেই ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদকে সরাল সরকার।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ দিয়েছে।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর দুই বছরের জন্য প্রেস মিনিস্টার হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা আউটলুকের সম্পাদক ফয়সাল মাহমুদকে।

অন্তর্বর্তী সরকার সেসময় দিল্লির পাশাপাশি আরও দূতাবাসের বিভিন্ন পদে রদবদল আনে।

এখন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির সরকার গঠনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার ফয়সালের চুক্তির নিয়োগ বাতিল করল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম