Logo
Logo
×

জাতীয়

সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী ড. ফরিদ

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:১৪ এএম

সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী ড. ফরিদ

ছবি: সংগৃহীত

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুরক্ষায় বিশ্ব ঐতিহ্য এলাকা এই বনসহ সংলগ্ন এলাকার সব নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে। সুন্দরবনের প্রাণ পশুর নদীর কয়লা দূষণ, প্লাস্টিক-পলিথিন ও শিল্প দূষণ রোধ করে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করা হবে। 

শনিবার দুপুরে বাগেরহাটের মোংলার কানাইনগরে পশুর নদীর পাড়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. ফরিদ বলেন, নদী একটি জীবন্ত সত্তা। সুন্দরবনের প্রাণ পশুর নদীর প্লাবন ভূমিতে সরকারি রেকর্ডীয় শতাধিক নদী-খালের অবৈধ বাঁধ দ্রুতই অপসারণ করা হবে। সরকারের খাল খননের অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে এসব নদী-খালের পানি অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, মোংলা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নওসীনা আফরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারন সম্পাদক আবু হোসেন পনি, সুন্দরবন রক্ষায়   আমরা’র সমš^য়কারী পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ প্রমুখ। এরআগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নেতৃত্ব আন্তর্জাতিক নদীকৃত্য দিবস  উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম