যুগান্তর মাল্টিমিডিয়ায় ক্যারিয়ার গড়ার সুযোগ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দৈনিক যুগান্তর মাল্টিমিডিয়ায় লোকবল নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে ন্যাশনাল, আন্তর্জাতিক, বিনোদন ও স্পোর্টস ডেস্কে নিউজরুম এডিটর পদে সংবাদকর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের যে কোন বিষয়ে কমপক্ষে স্নাতক পাশ হতে হবে। সেইসাথে শুদ্ধ উচ্চারণ জানতে হবে। এছাড়া সংশ্লিষ্ট বিভাগে ১-২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীকে অবশ্যই সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে কনটেন্ট তৈরি করা; সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার মনোভাব, নতুন আইডিয়া নিয়ে কনটেন্ট তৈরি করার মানসিকতা থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার কপিরাইট পলিসি, কপিরাইট ক্লেইম ও স্ট্রাইক ইস্যু সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীরা আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের সাবজেক্টে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
সিভি পাঠানোর ঠিকানা
hr@jugantor.com
