Logo
Logo
×

জাতীয়

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:২০ এএম

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার স্পিকার, দেখবেন সংসদের কার্যক্রম

অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল মঙ্গলবার পররাষ্ট্র ‍প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের একটি প্রতিনিধিদল নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আসছেন স্পিকার মিল্টন ডিক। সফরকালে জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংসদ ভবন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে প্রতিনিধিদলের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরের সময়ে প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন সরকার গঠনের পর এই সফরের মাধ্যমে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেওয়ার আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশে জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে এলএনজি সরবরাহের সম্ভাবনা, কৃষি ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বিষয়েও আলোচনা হয়েছে। 

অন্যদিকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম