Logo
Logo
×

জাতীয়

৫ বিভাগে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের আভাস, সতর্কবার্তা জারি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম

৫ বিভাগে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের আভাস,  সতর্কবার্তা জারি

৫ বিভাগে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের আভাস, সতর্কবার্তা জারি। ছবি: সংগৃহীত

দেশের পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংস্থাটির প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ-এর বিভিন্ন এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, এসব ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তবে আজ দেশের কোথাও তাপপ্রবাহের আশঙ্কা নেই। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে।

অন্যদিকে, শুক্রবার থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে। এদিন থেকে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম