Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন বিল পাশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন বিল পাশ

ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন বিল-২০২৬ সংসদে পাশ করা হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল-২০২৬ সংসদে পাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুইটি বিলই পাশের জন্য সংসদে উত্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে তা সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাশ হয়।

পরে বিল দুইটি সংসদ সদস্যদের ভোটের জন্য সংসদে তুলে ধরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে কণ্ঠভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে বিলটি পাশ করা হয়।

এর আগে ২০২৪ সালের ২২ আগস্ট ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। ফলে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন হয়ে প্রতিষ্ঠানটির নাম ‘জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ করা হয়। সেই অধ্যাদেশ সংসদে পাস করার মাধ্যমে নামটি পরিবর্তন এখন আইনে পরিণত হলো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম