Logo
Logo
×

জাতীয়

বিএমডিএর চেয়ারম্যান হলেন কৃষক দলের সভাপতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০২:০৫ পিএম

বিএমডিএর চেয়ারম্যান হলেন কৃষক দলের সভাপতি

হাসান জাফির তুহিন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় বিএমডিএর কার্যক্রম বিস্তৃত। কৃষিজমিতে সেচ প্রদান, কৃষিপণ্য পরিবহন সহজ করতে গ্রামীণ সড়ক নির্মাণ ও সবুজায়নসহ নানাবিধ কাজ করে বিএমডিএ। এর প্রধান কার্যালয় রাজশাহীতে। নবনিযুক্ত চেয়ারম্যান হাসান জাফির তুহিনের বাড়ি পাবনা।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি প্রায় তিন হাজার ভোটে জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আছগারের কাছে পরাজিত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম