Logo
Logo
×

জাতীয়

চীনের সিপিপিসিসির চেয়ারম্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

চীনের সিপিপিসিসির চেয়ারম্যানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সিপিপিসিসি এর চেয়ারম্যান ওয়াং হুনিং এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স (সিপিপিসিসি) এর চেয়ারম্যান ওয়াং হুনিং এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 

বুধবার (৬ মে) চীনের রাজধানী বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।  

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম