Logo
Logo
×

জাতীয়

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১১:৪৭ এএম

এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। ছবি: যুগান্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, কক্ষ ব্যবস্থাপনা ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। এসময় কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

সচিব বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সরকার বদ্ধপরিকর। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

পরিদর্শন শেষে কেন্দ্রের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম