Logo
Logo
×

জাতীয়

আসন্ন বাজেটে বাড়ানো হবে কার্ডের পরিধি: সমাজকল্যাণমন্ত্রী

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৬:০৭ পিএম

আসন্ন বাজেটে বাড়ানো হবে কার্ডের পরিধি: সমাজকল্যাণমন্ত্রী

আগামী বছর প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান ডা. এজেডএম জাহিদ হোসেন।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারিত করা হবে।  তিনি জানান, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং জটিল রোগের চিকিৎসায় অনুদান দ্বিগুণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত এক কর্মশালা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির নির্বাচনি মেনিফেস্টো এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে। আগামী বছর প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, এতিম শিশুদের শুধু আশ্রয় নয়, দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

কর্মশালায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একাধিক প্রতিষ্ঠান থাকলেও সমন্বয়ের ঘাটতি রয়েছে। নতুন কর্মপরিকল্পনায় সমন্বয় জোরদার করে সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম