নতুন ভিসানীতি চূড়ান্তে কমিটি, যারা রয়েছেন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:১০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশের নতুন ভিসা নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া আরও একধাপ এগিয়েছে। ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করতে অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে আট সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
মঙ্গলবার (৭ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটি খসড়া পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন শেষে চূড়ান্ত প্রস্তাব আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করবে। এরপর অনুমোদন মিললে নতুন ভিসা নীতিমালা কার্যকরের পথ আরও সুগম হবে।
কমিটির সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।
৮ সদস্যের এ কমিটি ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করবে। এছাড়া, প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিটিকে সচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটির পরিমার্জনের পর ভিসা পলিসির খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করবে।
এর আগে গত ২ জুলাই ‘ভিসা পলিসি-২০২৬’-এর খসড়া মন্ত্রিসভা বৈঠক উপস্থাপন করা হয়। ওই বৈঠকে খসড়াটি পরিমার্জনের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
