পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটিতে আছেন যারা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ সভাপতি এবং ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত এ কমিটিতে দেশের বিভিন্ন পদমর্যাদা ও ইউনিটের পুলিশ কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী ১৫১ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
