Logo
Logo
×
   

জাতীয়

দেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই সব ব্লু-প্রিন্ট গণভবনে বানানো হতো: পার্থ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

দেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই সব ব্লু-প্রিন্ট গণভবনে বানানো হতো: পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে কিভাবে হত্যা করা যায়, দেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই সব ব্লুপ্রিন্ট গণভবনে বানানো হতো।’ 

চব্বিশের গণ–অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য বুধবার (০৫ আগস্ট) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে গড়ে তোলা জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটিতে তিনিও অংশ নেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে পার্থ এসব কথা বলেন। 

উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে রূপান্তর করে বর্তমানে এ জাদুঘরটি গড়ে তোলা হয়েছে। 

পার্থ বলেন, ‘সতেরো বছর এত গুম-খুন, এতকিছুর পরিকল্পনা তো এখানেই। এ কারণেই ৫ আগস্ট আসলে আমাদের বিজয়, সারা বাংলাদেশের বিজয়। এদিন বাংলাদেশের মানুষ নেমে এসেছিল, আমরা সবসময়ই বলি। 

আমরা তো রাজনীতি করি, ১৭ বছর থেকে আন্দোলন করছি। গুম-খুনের শিকার বা জেলে যাচ্ছি, কিন্তু সাধারণ মানুষ যখন নেমে আসছে এটাই প্রমাণ করে যে, হোয়েন পিপল পার্টিসিপেট তখন আপনি যতই বড় হোন আপনার নিচে পড়ে আসতে হবেই। আপনি যতই অহংকারী হোন।’ 

একসময়ের গণভবনকে দম্ভের স্তম্ভ উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘এটাই প্রমাণ করে, আল্লাহ দম্ভের সঙ্গে তার জমিনে হাঁটা পছন্দ করেন না। দম্ভের স্তম্ভ ছিলো এই গণভবন।’ 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .