Logo
Logo
×
   

জাতীয়

৪ বিভাগে অতিভারি বর্ষণের আভাস, ভূমিধসের আশঙ্কা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১১:১৭ এএম

৪ বিভাগে অতিভারি বর্ষণের আভাস, ভূমিধসের আশঙ্কা

সংগৃহীত ছবি

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে আজ ভারি থেকে অতিভারি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিভারি বর্ষণের কারণে ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এছাড়া অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .