Logo
Logo
×
   

জাতীয়

মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম

মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামাল ও অধ্যাপক ড. জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, তদন্ত প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে খুব শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) হিসেবে দাখিল করা হবে। একই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল, সাবেক বিচারপতি এবিএম নিজামুল হক মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম. জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি নিয়ে দীর্ঘ সময় ধরে তদন্ত চালিয়ে তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .