Logo
Logo
×
   

জাতীয়

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান

মো. ওবায়দুর রহমান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে মো. ওবায়দুর রহমানকে। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারি সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে মো. ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবেরও দায়িত্ব পালন করেছেন। 

মো. ওবায়দুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৫তম ব্যাচের (প্রশাসন ক্যাডার) একজন কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের জুন পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। এর আগে, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, মো. ওবায়দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পটুয়াখালী জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। 

সর্বশেষ চলতি বছর জুন মাসে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .