Logo
Logo
×
   

জাতীয়

মাহবুব আলী খানের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৯:১২ পিএম

মাহবুব আলী খানের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পরিবারের সদস্য, সরকারের বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টজনেরা অংশ নেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ‘মাহবুব ভবন’ এ দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুম মাহবুব আলী খানের কন্যা ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মাহবুব আলী খানের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানের শুরুতে রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের দেশপ্রেম, সততা, নেতৃত্ব এবং রাষ্ট্র গঠনে তার অবদানের কথা তুলে ধরে বিশেষ ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়।

ধানমন্ডি মসজিদের খতিব মাওলানা লোকমান মাজহারী, শায়খুল হাদিস মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ দেশের বিশিষ্ট আলেমরা তার কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বক্তব্য দেন।

আলোচনা শেষে ধানমন্ডি মসজিদের খতিবের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .