যুগান্তর সাংবাদিক প্লাবনের বোনের অকাল মৃত্যু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:০১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
হঠাৎ অসুস্থ হয়ে যুগান্তর সাংবাদিক রেজাউল করিম প্লাবনের বোন মোনালিসা মীনা মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে তিনি মারা যান।
মোনালিসা মীনা (২২) ইডেন মহিলা কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন।
রেজাউল করিম প্লাবন জানান, ঈদের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বোনকে স্থানীয়ভাবে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর গত দুদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে তার বোন পরলোকগমন করে।
