Logo
Logo
×

জাতীয়

‘ভবিষ্যতের লিংকআপের জন্য সোনামসজিদ স্থলবন্দরে সম্প্রসারণ দরকার’

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১০:০৫ পিএম

‘ভবিষ্যতের লিংকআপের জন্য সোনামসজিদ স্থলবন্দরে সম্প্রসারণ দরকার’

মতবিনিময় সভায় নৌপরিবহণ ও শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন। ছবি: যুগান্তর

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আন্তঃদেশীয় ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর সম্প্রসারণে কাজ করার কথা জানালেন নৌপরিবহণ ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ভবিষ্যতের লিংকআপের জন্য এই বন্দরকে সম্প্রসারণ করা দরকার।

শুক্রবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

এ সময় বন্দরের ইয়ার্ড ও মালামাল আনা-নেওয়ার রাস্তার অভাব থাকায় জিরো পয়েন্ট থেকে বিজিবি ক্যাম্প পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা দ্রুত নির্মাণ করার ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহুরা নওসাবাসহ বন্দর সংশ্লিষ্টরা।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, অংশীজনদের সঙ্গে আজকের এই মতবিনিময় সভা সফল হওয়ায় খুশি বন্দর সংশ্লিষ্টরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম