Logo
Logo
×

এনসিপি

গাজীপুরে ১১ দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম

গাজীপুরে ১১ দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

ছবি: যুগান্তর

গাজীপুর-২ আসনে ১১ দলীয় জোটের (এনসিপি) শাপলা প্রতীকের প্রার্থী আলী নাছের খানের বিরুদ্ধে নির্বাচনি হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির প্রধান নির্বাচনি এজেন্ট অ্যাডভোকেট মো. মেহেদী হাসান এলিস এ বিষয়ে গাজীপুরের সিভিল জজ এবং নির্বাচনি অনুসন্ধান কমিটি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, আলী নাছের খানের হলফনামায় প্রদত্ত এনআইডি ও প্রকৃত ট্যাক্স রিটার্ন ফর্মে এনআইডির মধ্যে পার্থক্য রয়েছে। তাই নির্বাচন কমিশনের আবশ্যকীয় দাখিলকৃত কাগজপত্র ও ট্যাক্স রিটার্নের কাগজপত্র সামঞ্জস্যপূর্ণ নয়। 

এছাড়া ওই প্রার্থী অনলাইন যোগাযোগমাধ্যমে বিকাশ ব্যক্তিগত নাম্বারে ও সোনালী ব্যাংক পিএলসি হিসাব নাম্বারে গাজীপুর কোর্ট বিল্ডিং শাখায় নির্বাচনের জন্য উন্মুক্তভাবে আর্থিক সহযোগিতার জন্য ভোটারদের কাছে বিধি বহির্ভূতভাবে প্রচার করেন। বিষয়টি সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়। 

এ ব্যাপারে মেহেদী হাসান এলিস বলেন, এনসিপির প্রার্থী নির্বাচন কমিশনের আবশ্যকীয় দাখিলকৃত কাগজপত্র ও ট্যাক্স রিটার্নের কাগজপত্র সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বিষয়টি তদন্তের জন্য নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। 

এ বিষয়ে গাজীপুর-২ আসনের ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী সালাহ উদ্দিন সরকার দুপুরে গাজীপুর ক্লাব লিমিটেড মিলনায়তনে সাংবাদিকদের সামনে হলফনামায় তথ্য গোপনের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, বিষয়টি আমাদের আরও আগে নজরে এলে আমরা কর্তৃপক্ষের নজরে আনতে পারতাম। যেহেতু একদিন পরেই নির্বাচন তবুও আমরা অভিযোগটি লিখিত আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। 

এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম শামীম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম