Logo
Logo
×
   

বাংলার মুখ

সড়কে নিহত ১৮

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সেই চালক গ্রেফতার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সড়কের পাশে গাছে সঙ্গে ধাক্কা লেগে বাস উল্টে গিয়ে ১৮ জন নিহত ও ৩৮ আহত হওয়ার ঘটনার সেই ঘাতক বাসচালক আমির হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার ভোর রাতে ঠাকুরগাঁও জেলা সদরের পূর্ব পারপুগি ডাঙ্গিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ তাকে গ্রেফতার করে গাইবান্ধা নিয়ে আসে। বাসচালক আমির হোসেন ওই গ্রামের সিরাজুল হকের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান জানান, বাসচালক আমির হোসেন তাদের কাছে স্বীকার করেছেন, দুর্ঘটনার পর সাধারণ বাসযাত্রী পরিচয়ে তিনি ঘটনাস্থল থেকে সটকে পড়েন। বাসচালক পুলিশকে আরও জানান, অসাবধানতা ও চোখে ঘুম ঘুম ভাব থাকায় সড়কের পাশে গাছে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম