Logo
Logo
×

সাহিত্য

প্রকাশিত হলো শারমিন সুলতানার প্রথম কবিতার বই ‘অন্ধ শামুক’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম

প্রকাশিত হলো শারমিন সুলতানার প্রথম কবিতার বই ‘অন্ধ শামুক’

শারমিন সুলতানা। ফাইল ছবি

শারমিন সুলতানার প্রথম কবিতার বই ‘অন্ধ শামুক’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ঘাসফুল পাবলিকেশন্স।৬৪ পৃষ্ঠার বইটিতে ৪০টিরও বেশি কবিতা স্থান পেয়েছে। বইটি পাওয়া যাচ্ছে দেশের সবচেয়ে বড় এই অনলাইন গ্রন্থাগার রকমারি ডটকম-এ। বইটির মূল্য রাখা হয়েছে ১৪৬ টাকা।

শারমিন সুলতানা পেশায় শিক্ষক এবং নেশায় লেখক। জন্ম ১৯৯০ সালের ৭ নভেম্বর। পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার জমিদারহাটি। অধ্যাপক বাবার পেশায় অনুপ্রাণিত হয়ে কর্মজীবনে শিক্ষক পেশাকেই বেছে নিয়েছেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা বিভাগে শিক্ষকতা করছেন তিনি। কর্মজীবনে দেশ-বিদেশের মোট আটটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে পাঠদান করেছেন।

শারমিন সুলতানা তার প্রথম গল্পগ্রন্থ ‘২১ ফেব্রুয়ারি ২০১৮’-এর জন্য ২০২২ সালে সাহিত্য সম্মাননা পুরস্কার লাভ করেন। আর দ্বিতীয় গ্রন্থ ‘নজরুল ভাবনা ও অন্যান্য প্রসঙ্গ’ তাকে মননশীল প্রাবন্ধিক হিসেবে প্রশংসিত করে।

‘অন্ধ শামুক’ প্রথম তিনি বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত বিষয়ভিত্তিক কলাম লেখেন। শিক্ষকতা ও লেখালেখির পাশাপাশি গবেষণায় অবদান রাখার ইচ্ছে তাকে এই ক্ষেত্রটিতে আরও মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করে। ইতোমধ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা জার্নালে রয়েছে তার সাতটি প্রকাশিত গবেষণাপত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ-এর গবেষণা জার্নাল ‘সাহিত্য পত্রিকা’ থেকে ২০২৫ সালে প্রকাশির গবেষণা প্রবন্ধ ‘সৈয়দ ওয়ালীউল্লাহর বহিপীর: নৈরাশ্যবাদী চেতনার ইতিবাচক বিবর্তন তার প্রথম একক গবেষণাপত্র।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম