Logo
Logo
×

অন্যান্য

‘ইনশাআল্লাহ তুমি এমপি হতে যাচ্ছো’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ এএম

‘ইনশাআল্লাহ তুমি এমপি হতে যাচ্ছো’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও এমপি পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদ।

শনিবার (১০ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান হান্নান মাসউদ। পোস্টে সাক্ষাতের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, এটি ছিল ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে তার প্রথম দেখা। সাক্ষাতের শুরুতেই সাদিক কায়েম হাসিমুখে তাকে উদ্দেশ্য করে বলেন, ‘হান্নান! হাতিয়ার অঞ্চলের মানুষের কাছ থেকে যতটুকু শুনি, ইনশাআল্লাহ তুমি এমপি হতে যাচ্ছ।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রথম সাক্ষাতে তিনি একটি উপহার নিয়ে গিয়েছিলেন। পাশাপাশি নতুন কিছু করার ও পরিবর্তনের লক্ষ্যে একসঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম