Logo
Logo
×

অন্যান্য

ক্ষমতার রাজনীতি করলে অনেক আগেই এমপি-মন্ত্রী থাকতাম: চরমোনাই পীর

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম

ক্ষমতার রাজনীতি করলে অনেক আগেই এমপি-মন্ত্রী থাকতাম: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামের পক্ষে বাংলাদেশে এখন একটাই বাক্স। সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার বাক্স। আর কারো ইসলামের পক্ষের বাক্স দাবি করার অধিকার নেই। তাই সবাইকে বলব নীতির সেরা, কালজয়ী আদর্শ ইসলামের পক্ষে হবে নতুনসহ সবার ভোট, এটা আমার দাবি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের মেহেন্দিগঞ্জের পাতারহাটের মুক্তিযোদ্ধা পার্কের বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। এ আসনের দলের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়েরের পক্ষে এ সভা হয়।

চরমোনাই পীর বলেন, যদি ক্ষমতাবান, এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতাম, তাহলে বাংলাদেশে অনেক আগেই আমরা এমপি-মন্ত্রী থাকতাম। আমরা  সন্তানহারা মায়ের চিৎকার, আমার ভাইয়েরা ধুকে ধুকে জেলের মধ্যে মারা যায় তা সহ্য করতে পারি না, বিদেশি আগ্রাসন সহ্য করতে পারি না- এসবের পরিবর্তনের জন্য। সোনার দেশ বানানোর জন্য আমরা রাজনীতি করি। 

এ সময় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, বরিশাল-৪ আসনের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়েরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম