Logo
Logo
×

অন্যান্য

কত ভোট পেয়ে জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না?

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

কত ভোট পেয়ে জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না?

মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে শেষ পর্যন্ত তিনি প্রত্যাশিত ফল করতে পারেননি।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানিয়েছেন, কেটলী প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩ হাজার ৪২৬ ভোট। ফলে এ আসনে তিনি জামানত হারিয়েছেন। বগুড়া-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। যা মোট ভোটারের ৭২ দশমিক ৬৩ শতাংশ।

ফজলুল করিম বলেন, নির্বাচনি আইন অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়।

ওই হিসেবে মাহমুদুর রহমান মান্নার জামানত টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল কমপক্ষে ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু মান্না পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট। যা মোট বৈধ ভোটের প্রায় ১ দশমিক ৪ শতাংশ।

নির্বাচনের আগে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ছিল রগুড়া-১ আসনটি মাহমুদুর রহমান মান্নাকে ছেড়ে দিতে পারে বিএনপি। তবে শেষ পর্যন্ত দলটি জোটের হিসেবে না গিয়ে নিজেদের প্রার্থী মীর শাহে আলমকে মনোনয়ন দেয়।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম