Logo
Logo
×

অন্যান্য

‘রুমিন আপার সাহস ও লড়াই আমার জন্য অনুপ্রেরণা’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

‘রুমিন আপার সাহস ও লড়াই আমার জন্য অনুপ্রেরণা’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) বিএনপি জোটের সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

‘হাঁস’ প্রতীকে লড়াই করে তিনি এক লাখ ১৮ হাজার ৫৪৭টি ভোট লাভ করেন, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪টি ভোট।

রুমিন ফারহানার বিজয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু। আজ শুক্রবার ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘একা একা বীরের মতো জিততে পারায় রুমিন আপাকে অভিনন্দন। তার সাহস এবং লড়াই আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম