আলোচনায় নিম্নকক্ষে পিআর না রাখায় ইসলামী আন্দোলনের নিন্দা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৯:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার এজেন্ডায় নিম্নকক্ষে পিআরের (আনুপাতিক প্রতিনিধিত্ব) বিষয়টি না রাখায় কমিশনের প্রতি নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এ নিন্দা জানান দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। জুলাই সনদের খসড়া নিয়ে এ পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়।
মাওলানা ইউনুস আহমদ বলেন, তাদের দল ২০০৮ সাল থেকে পিআর নিয়ে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে পিআর নিয়ে জনমত গড়ে তুলেছে।
তিনি বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে একক আলোচনায় পিআরের পক্ষে তাদের দল জোরালো অবস্থান জানিয়েছে। লিখিতভাবে পিআর নিয়ে আলোচনার দাবি জানিয়েছে। কিন্তু ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনার এজেন্ডায় নিম্নকক্ষে নির্বাচনপদ্ধতি বিষয়টিই অন্তর্ভুক্ত করেনি।
মাওলানা ইউনুস আহমদ বলেন, ‘বৃহস্পতিবার আমাদের প্রেসিডিয়াম সদস্য বিষয়টি এজেন্ডাভুক্ত করার দাবি জানালেও রূঢ়ভাবে তা প্রত্যাখ্যান করা হয়। নিæকক্ষে পিআরের আলোচনাকে এজেন্ডাভুক্ত না করা এবং আলোচনায় তুলতে বাধা দেওয়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষোভ প্রকাশ করছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের আচরণের নিন্দা প্রকাশ করছে।’
