Logo
Logo
×

সারাদেশ

‘গত ১৫ বছরে জিয়া পরিবার বেশি নির্যাতনের শিকার হয়েছে’

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:৩৯ এএম

‘গত ১৫ বছরে জিয়া পরিবার বেশি নির্যাতনের শিকার হয়েছে’

গফরগাঁও আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. মোফাখ্খারুল ইসলাম রানা। ছবি: যুগান্তর

ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য, গফরগাঁও আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. মোফাখ্খারুল ইসলাম রানা বলেছেন, বিগত ১৫বছর ফ্যাসিবাদী সরকারের শাসনামলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবার আপনার-আমার চেয়ে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়া ঘরছাড়া হয়েছেন। জেল খেটেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়া হয়েছেন। 

রোববার (১৬ নভেম্বর) বিকালে উপজেলার পাগলা থানাধীন লংগাইর ইউনিয়নে মাইজবাড়ী বাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আজাহারুল হক প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম