Logo
Logo
×

রাজনীতি

‘বেগম খালেদা জিয়া ১৮ কোটি মানুষের হৃদয়ের নেত্রী ছিলেন’

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

‘বেগম খালেদা জিয়া ১৮ কোটি মানুষের হৃদয়ের নেত্রী ছিলেন’

গফরগাঁও পৌর এলাকার ইমামবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের নেত্রী হয়ে থাকবেন। আজীবন নানা দুর্যোগ, সংকট ও মানবিক বিপর্যয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে গফরগাঁও পৌর এলাকার ইমামবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা।       

আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বেগম খালেদা জিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা গণতন্ত্রে বিশ্বাসী মানুষ। আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার স্বপ্নের ধারক ও বাহক। তার সেই স্বপ্নের পতাকা হাতে নিয়েই আমরা গ্রাম থেকে গ্রামান্তরে, মাঠে-ঘাটে নিরলসভাবে হেঁটে চলেছি।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ শেখ প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক দফতর সম্পাদক আজহারুল হক ও ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আ. আজিজ সাদেক। মাগরিববাদ দোয়া পরিচালনা করেন মুফতি আসাদুল্লাহ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম