Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনি অফিস উদ্বোধন করল বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম

নির্বাচনি অফিস উদ্বোধন করল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য আলাদা একটি নির্বাচন অফিস উদ্বোধন করেছে বিএনপি। 

শনিবার (১০ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর বাড়িতে ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অফিস উদ্বোধনকালে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন– দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতারা।

নির্বাচনি অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে নির্বাচনি স্টিয়ারিং কমিটি গঠন করেছে, তার যাবতীয় কার্যক্রম এই অফিস থেকে পরিচালনা করা হবে।

রিজভী আরও জানান, নির্বাচনি কার্যক্রম পরিচালনার সুবিধার্থে এখানে একটি কল সেন্টারও চালু করা হয়েছে। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন পরিচালনা করা একটি দুরূহ কাজ। সেই প্রক্রিয়াটিকে সহজভাবে সম্পন্ন করার লক্ষ্যেই মূলত এই আলাদা অফিসটি নেওয়া হয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম