খালেদা জিয়া স্মরণে আইনজীবী সমিতির দোয়া মাহফিল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির উদ্যোগে সুপ্রিমকোর্ট বার মসজিদে বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। গভীর শোক ও শ্রদ্ধায় জাতি তাকে স্মরণ করছে। প্রতিকূলতা ও কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্যেও তিনি গণতন্ত্রের পথে অবিচল থেকেছেন। তার প্রস্থান মানুষের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করলেও তার আদর্শ ও সংগ্রাম চিরকাল জাতির পথচলায় আলো হয়ে থাকবে।
সমিতির সভাপতি এবং বার কাউন্সিলের সদস্য শাহ মো. খসরুজ্জামান ও সুপ্রিমকোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আলোচনায় অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন এনেক্স মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু জাফর।
