ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: ড. মঈন খান
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান।
শুক্রবার বিকালে পলাশের ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে নির্বাচনি এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় ড. মঈন খান বলেন, এ দেশের মানুষ গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা ও ভোটের অধিকার চায়। দীর্ঘ ২০ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ইচ্ছামতো তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম-সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় বিএনপির নেতারা।
