Logo
Logo
×

রাজনীতি

শুক্রবার নড়াইল যাচ্ছেন জামায়াত আমির

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

শুক্রবার নড়াইল যাচ্ছেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল (শুক্রবার) নড়াইলে সফরে আসছেন। 

বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) সকালে এ উপলক্ষে নড়াইল জেলা কার্যালয়ে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ও নড়াইল-২ আসনে দলীয় প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন, আমিরের সফর ও জনসভাকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল-১ আসনের প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার, প্রচার সম্পাদক ড. খান আব্দুস সুবহানসহ অন্যান্য নেতারা। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম