Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন ঘিরে বিএনপির শেষ সময়ের পরিকল্পনা জানালেন রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

নির্বাচন ঘিরে বিএনপির শেষ সময়ের পরিকল্পনা জানালেন রিজভী

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন ঘিরে নিজেদের শেষ সময়ের পরিকল্পনা জানিয়েছেন রুহুল কবির রিজভী। ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন পূর্ববর্তী শেষ সপ্তাহকে সামনে রেখে প্রচার-প্রচারণায় এখন বেশ ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। শেষ সময়কে সামনে রেখে জোর প্রস্তুতি নিয়ে রেখেছে দেশের অন্যতম বড় দল বিএনপিও।  

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন ঘিরে নিজেদের শেষ সময়ের পরিকল্পনা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেছেন, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে। আর বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে রোববার (৮ ফেব্রুয়ারি)।

রিজভী বলেন, শুক্রবার বিকাল ৩টায় হোটেলে সোনারগাঁওয়ে এ নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। 

তিনি বলেন, রোববার দুপুর ২টায় বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ নির্বাচনি জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা ও আশেপাশের প্রার্থীরা জনসভা উপস্থিত থাকবেন।

শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটিই প্রত্যাশা।

বিএনপি সবসময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে উল্লেখ করে রিজভী বলেন, এতো নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি, দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।

তিনি আরও বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, নিজে একটি কাজ করেও নানাভাবে ঢাকার চেষ্টার কারণে এই প্রবাদ; যা কিছু দেখছি শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম